বাউল গানের একটা কলি, "মানুষ হইয়া জনম লইয়া মানুষে মানুষের করলাম কী? মানুষ নিজের জন্য, পরিবারের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য করবে- এটা অনেকটাই প্রত্যাশিত ও স্বাভাবিক। কিন্তু মানুষের জন্য কাজ করা! মানুষের জন্যে কাজ করার কী অপার আনন্দ তা উপলব্ধি করলাম ২০১৬ সালের জানুয়ারি মাসে যখন একটি স্কুলের জন্ম হয় । আহা কী আনন্দ স্কুলের জন্ম দিতে নয়। জন্ম দানে ধাত্রী হিসেবে সাহায্য করার জন্য। একটা স্বপ্ন পুরন- একটা স্কুলের প্রতিষ্ঠা। স্কুলটির নাম- 'নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ- সুখেরটেক, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
পহেলা জানুয়ারি উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ...