Speech

সভাপতির বাণী

সভাপতি

সভাপতি

মানবিক মূল্যবোধ, আধুনিক জ্ঞান ও প্রযুক্তি শিক্ষা—এই তিনের সমন্বয়েই গড়ে উঠতে পারে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, সুখেরটেক, মদনপুর, সোনারগাঁ, নারায়ণগঞ্জ—এই প্রত্যন্ত অঞ্চলে একটি আলোকবর্তিকা হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। আমাদের লক্ষ্য কেবল পরীক্ষায় ভালো ফল অর্জন নয়, বরং একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী হোক চিন্তাশীল, সৃজনশীল, প্রযুক্তিনির্ভর এবং নৈতিকতায় দৃঢ়। আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষকগণ নিরলসভাবে কাজ করে চলেছেন। আমি এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অগ্রযাত্রায় সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি। সভাপতি নাসিম মেমোরিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ